বৃষ্টি কতদিন থাকবে, জানালো আবহাওয়া অফিসবৃষ্টিবলয়ের প্রভাবে সারা দেশেই কমবেশি বৃষ্টি হচ্ছে। 


 বৃষ্টি কতদিন থাকবে, জানালো আবহাওয়া অফিসবৃষ্টিবলয়ের প্রভাবে সারা দেশেই কমবেশি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির এ প্রবণতা আরও পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় তিন বিভাগে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এমন পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।



Post a Comment

أحدث أقدم